অর্থনৈতিক ডেস্ক
আপডেট: ২০২১-১১-০১ , ০৮:৩১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
অক্টোবরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গত দেড় বছরের মধ্যে সবচেয়ে কম। সদ্য সমাপ্ত মাসটিতে রেমিট্যান্সের পরিমাণ ১৬৪ কোটি ৭০ লাখ ডলার। যা সেপ্টেম্বরের চেয়ে ৭ শতাংশ কম। আর গত বছরের অক্টোবর মাসের চেয়ে ২১ দশমিক ৬৫ শতাংশ কম।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সব মিলিয়ে রেমিট্যান্স কমেছে ২০ শতাংশ।
গত ২০২০-২১ অর্থবছরে করোনা মহামারির মধ্যেও অতীতের সব রেকর্ড ভেঙে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪.৮ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা ছিল আগের বছরের চেয়ে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ৩৬ দশমিক ১ শতাংশ বেশি। কিন্তু চলতি অর্থবছরে দেখা যাচ্ছে বিপরীত চিত্র। প্রতি মাসেই রেমিট্যান্স কমছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.