আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-১০-০৩ , ০৮:২৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (৩ অক্টোবর) থেকে ঢাকা-আবুধাবি রুটে এবং ৪ অক্টোবর থেকে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে দুইটি এবং ঢাকা-দুবাই রুটে সপ্তাহে ৫টি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান। শনিবার (২ অক্টোবর) রাতে এক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, যাদের আগের টিকিট কাটা আছে তারা কোনও চার্জ ছাড়াই টিকিট রি-ইস্যু করতে পারবেন।
সংস্থাটি জানিয়েছে, ঢাকা-আবুধাবি রুটে প্রতি রবি ও বৃহস্পতিবার এবং ঢাকা-দুবাই রুটে প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের যে কোনো সেলস অফিস থেকে টিকিট ক্রয় করা যাবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.