আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৯-১৩ , ০৯:১১ পিএম
ছবি: ইন্টারনেট
প্রবাসী কর্মীদের বসবাসের অনুমতি (ইকামা), ভিজিট ভিসা এবং এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধির ঘোষণা দিয়েছে সৌদি আরব। কোনও ধরনের ফি ছাড়াই প্রবাসীদের ইকামা, ভিজিট ভিসা, এক্সিট এবং রি-এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধির এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর।
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের নির্দেশনায় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আরব নিউজ।
সংবাদমাধ্যমটি বলছে, করোনাভাইরাস মহামারির প্রভাব মোকাবিলায় সরকারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির অর্থমন্ত্রী ভিসার মেয়াদ বৃদ্ধির এই নির্দেশনা বাস্তবায়ন করছেন। সৌদি আরবের নাগরিক এবং প্রবাসী কর্মীদের সুরক্ষা ও অর্থনৈতিক প্রভাব লাঘবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশটির জাতীয় তথ্য কেন্দ্রের সহযোগিতায় প্রবাসীদের ইকামা, ভিজিট ভিসা এবং এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি করা হবে বলে নিশ্চিত করেছে সৌদির পাসপোর্ট অধিদপ্তর। এ জন্য প্রবাসী কর্মীদের দেশটির পাসপোর্ট বিভাগে যাওয়ার দরকার হবে না।
সৌদি আরবের পাসপোর্ট বিভাগ বলছে, করোনাভাইরাস মহামারির কারণে যেসব দেশের নাগরিকদের প্রবেশে সৌদি আরব নিষেধাজ্ঞা দিয়েছে, সেসব দেশের নাগরিকদের বসবাসের অনুমতি বা ইকামা, এক্সিট এবং রি-এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হবে। এ ছাড়া নিষেধাজ্ঞার কবলে থাকা দেশগুলোর নাগরিকদের ভিজিট ভিসার মেয়াদও একই ভাবে বৃদ্ধি হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.