সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২১-০৮-১২ , ০৮:০৬ পিএম
ছবি: ইন্টারনেট
পাসপোর্ট অধিদফতরের ঢাকার দফতরের সার্ভারে ত্রুটির কারণে পাসপোর্ট সেবা সীমিত করেছে বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর। বাংলাদেশে এই সেবা সীমিত হলেও পুরোপুরি বন্ধ রয়েছে প্রবাসীদের পাসপোর্ট সেবা। ফলে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ প্রবাসী বাংলাদেশি।
বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও কবে নাগাদ এই ভোগান্তি কমবে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সম্প্রতি মালদ্বীপ, মালয়েশিয়া, লেবাননসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস থেকে স্ব স্ব দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নোটিশ দিয়ে পাসপোর্ট দিতে অপারগতার কথা বলা হয়েছে।
বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর জানায়, বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তৈরির কাজটি দেওয়া হয়েছিল আইরিস করপোরেশন নামের একটি মালয়েশীয় প্রতিষ্ঠানকে। সেখানে তিন কোটি পাসপোর্টের চুক্তি ছিল।
সম্প্রতি সেই তিন কোটি পাসপোর্টের কোটা পূরণ হওয়ায় সার্ভারে আর পাসপোর্ট ছাপা যাচ্ছিল না। বিষয়টি বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনে অবগত করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.