আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৫-২৭ , ১০:০৩ পিএম
ছবি । সিটিজেন নিউজ
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট বলেছেন, অবরুদ্ধ গাজায় ইসরায়েল যে প্রাণঘাতী হামলা চালিয়েছে তা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে এবং ইসলামপন্থি দল হামাস ইসরায়েলে রকেট নিক্ষেপ করে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে।
মিশেল ব্যাচেলেট বলেন, তার অফিস গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে চলতি মাসে সহিংসতার সময় ৬৮ শিশুসহ ২৭০ ফিলিস্তিনির মৃত্যুর বিষয়টি যাচাই করেছে। বেশিরভাগ হামাস-নিয়ন্ত্রিত গাজায় নিহত হয়েছে, যেখানে ইসরায়েল হামাসের বিরুদ্ধে ১১ দিন লড়াই করেছিল। অবশেষে যুদ্ধবিরতি দিয়েই এই দ্বন্দ্বের অবসান ঘটে। খবর ইউরো নিউজের।
অপরদিকে হামাসের রকেট হামলায় ১২ ইসরায়েলি নিহত হয়েছে। এর মধ্যে তিনজন বিদেশি শ্রমিক ও দুই শিশু রয়েছে।
আজ বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে মিশেল ব্যাচেলেট এসব মন্তব্য করেন। অধিবেশনটি বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর অনুরোধে অনুষ্ঠিত হয়, যেখানে তদন্ত কমিশনকে সম্ভাব্য অপরাধ তদন্তের জন্য এবং দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য অনুরোধ করা হয়।
ব্যাচেলেট বলেন, ‘নির্বিচার’ হামাসের রকেট হামলা ‘আন্তর্জাতিক মানবিক আইনের একটি সুস্পষ্ট লঙ্ঘন’ হিসেবে বিবেচনা করা যায়।
জাতিসংঘ মানবাধিকার কমিশনার বলেন, গাজায় ইসরায়েলের হামলা, গোলাগুলি, ক্ষেপণাস্ত্র হামলা এবং সমুদ্র থেকে হামলায় বেসামরিক অবকাঠামোসহ ব্যাপক ধ্বংস সাধিত হয়েছে।
‘ইসরায়েল দাবি করছে যে, এই অবকাঠামোগুলোর বেশিরভাগই সশস্ত্র দলগুলোর অবস্থান অথবা সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছিল, তবে আমরা এই বিষয়ে কোনো প্রমাণ পাইনি,’ বলেন ব্যাচেলেট।
মানবাধিকার কমিশনার ব্যাচেলেট আরও বলেন, ‘যদি নির্বিচারে হামলার বিষয়টি জানতে পারা যায়, তাহলে এ ধরনের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা যাবে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.