আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৫-১১ , ১২:২১ পিএম
ছবি । সিটিজেন নিউজ
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশের নাগরিকরা সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে পারবেন না। আজ বুধবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এর আগে সোমবার (১০ মে) মধ্যপ্রাচ্যের দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওয়েবসাইটে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। তবে কত দিনের জন্য এই নিষেধাজ্ঞা তা জানানো হয়নি।
এক মাস আগে থেকেই করোনাভাইরাসে বিপর্যস্ত ভারত থেকে দেশটিতে ভ্রমণ বন্ধ করা হয়। এবার বাংলাদেশসহ পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার যাত্রীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো।
এর আগে মহামারির দ্বিতীয় ঢেউ শুরুর পর মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওমান, যুক্তরাজ্য বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.