আন্তজার্তিক ডেস্ক
আপডেট: ২০২১-০৪-২১ , ০১:১২ পিএম
ছবি । সিটিজেন নিউজ
বিশ্বজুড়ে আরও সাড়ে ১৩ হাজার মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। মোট মৃত্যু ৩০ লাখ ৫৬ হাজার ছাড়ালো। গেলো ক’দিন প্রাণহানি কিছুটা কমলেও ২৪ ঘণ্টায় আবারও শীর্ষে ব্রাজিল। লাতিন দেশটিতে একদিনে ৩ হাজার ৪৮১ জন মারা গেছেন করোনায়। ৭৩ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে।
এছাড়া ৮৭৫ জনের মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র; দেশটিতে মঙ্গলবার ৬০ হাজারের মতো মানুষের শরীরে মিলেছে ভাইরাসটি। পোল্যান্ডে ৬ শতাধিক, কলোম্বিয়ায় ৪৩০ এবং ইরান-ইতালিতে ৪শ’র কাছাকাছি মৃত্যু হয়েছে। তুরস্কে হঠাৎ করেই বেড়েছে করোনার বিস্তার। একদিনেই ৬১ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনা; প্রাণ হারিয়েছেন ৩৪৬ জন।
এদিকে, সারাবিশ্বে একদিনে ৮ লাখের ওপর মানুষের শরীরে শনাক্ত হলো করোনাভাইরাস। মোট সংক্রমিত ১৪ কোটির ওপর।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.