আন্তজার্তিক ডেস্ক
আপডেট: ২০২১-০৪-২০ , ১১:২১ পিএম
ছবি । সিটিজেন নিউজ
বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ইরানের তাফতান সীমান্ত এলাকা থেকে ২০৩ পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাতে এ তথ্য জানা গেছে। খবর দ্য ডনের। এক বিবৃতিতে ইরান কর্তৃপক্ষ জানায়, গত রোববার ইরানের তাফতান থেকে বৈধ কাগজপত্র না থাকায় পাকিস্তানিদের আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, যেসব পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে তারা মূলত অবৈধ উপায়ে তুরস্ক ও ইউরোপের দেশগুলোর উদ্দেশে যাত্রা করছিল। ভালো আয় ও উন্নত জীবন অর্জনের জন্যই এমনটি করার চেষ্টা করেছে তারা।
যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে ১৩০ জন পাঞ্জাব, ৩৩ জন খাইবার পাখতুন, ২৪ জন বেলুচিস্তান ও ১৫ জন পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাসিন্দা।
ধারণা করা হচ্ছে, বেলুচিস্তান দিয়েই অবৈধভাবে ইরানে প্রবেশ করেছে তারা। কারণ ওই অঞ্চলের সঙ্গে ইরানের সিস্তান অঞ্চলের ৯৫৯ কিলোমিটার সীমান্ত আছে। এ নিয়ে বিস্তারিত তদন্ত করছে ইরান।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.