আন্তজার্তিক ডেস্ক
আপডেট: ২০২১-০৪-০৬ , ১০:০৫ এএম
ছবি: সিটিজেন নিউজ
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের এলেন উপ-শহরে একই পরিবারের ছয় বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। মৃত্যুর কারণ না জানা গেলেও এটাকে আত্মহত্যা বলে ধারনা করছে পুলিশ।
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হওয়া নিহতদের মধ্যে দুই ভাই তানভীর তৌহিদ (২১) ও ফারহান তৌহিদ (১৯), তাদের এক বোন ফারবিন তৌহিদ , বাবা তৌহিদুল ইসলাম (৫৪), মা আইরিন ইসলাম (৫৬) এবং দাদি আলতাফুন্নেসা (৭৭) রয়েছেন।
পুলিশের দাবি, প্রাথমিকভাবে মনে হচ্ছে দুই ভাই প্রথমে নিজেদের মধ্যে আলোচনা করে পরিবারের অন্য চার সদস্যকে হত্যা করে এবং পরে নিজেরা আত্মহত্যা করে।
স্থানীয় পুলিশ আরও বলছে, নিজেরা মানসিকভাবে ডিপ্রেশনে ছিল উল্লেখ করে তারা নিজেরাই সামাজিক মাধ্যমে এ ঘটনার অনেক বড় একটি বর্ণনা দেয়। এরপর পুলিশ ওই বাড়িতে যায়। তবে এমন ঘটনা কখন ঘটেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু না বলতে পারলেও বাসায় থাকা কিছু আলামত দেখে শনিবার এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারনা করছে তারা।
টেক্সাসে নিহতদের পরিচিত কোন আত্মীয় না থাকলেও ফ্লোরিডাতে তাদের পরিবারের কিছু সদস্যের খোঁজ পাওয়া গেছে। তবে এ ঘটনায় স্থানীয়রা কোন ধরনের গুলির শব্দ শুনতে পায়নি বলেও জানায় পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.