আন্তজার্তিক ডেস্ক
আপডেট: ২০২১-০৪-০৩ , ১০:০৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
তাইওয়ানে টানেলের ভেতর ট্রেন লাইনচ্যুত হয়ে চালকসহ অন্তত ৫০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত প্রায় দেড় শত জন।ট্রেনটিতে অন্তত পাঁচশ’ যাত্রী ছিল। কয়েক দশকের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট।
স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টায় ৪৯০ জন যাত্রী নিয়ে তাইওয়ানের একটি টানেলে লাইনচ্যুত হয় একটি ট্রেন। দ্রুতগামী ট্রেনটি রাজধানী তাইপে থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তাইতুং যাচ্ছিল।
আট বগির ট্রেনটি টানেলের মুখে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটিতে তখন যাত্রী ছিল পুরোপুরি ভরতি। এমনকি অনেক যাত্রী ট্রেনের ভেতরে দাঁড়িয়ে ভ্রমণ করছিলেন। এসব যাত্রী বার্ষিক ছুটি কাটাতে যাচ্ছিলেন।
দুর্ঘটনার পরই টানেলের ভেতর দুমড়ে-মুচড়ে যাওয়া বগি থেকে যাত্রীদের উদ্ধারে নামে উদ্ধারকর্মীরা। অনেকে জানালা ভেঙে, আবার কেউ কেউ ট্রেনের ছাদ বেয়ে বের হওয়ার চেষ্টা করে।
হতাহতদের বেশির ভাগই টানেলের ভেতরে থাকা বগিগুলোর যাত্রী। তবে পেছনের বগির অনেকেই অক্ষত ছিলেন। প্রথম চারটি বগি থেকে একশ’র মতো যাত্রীকে উদ্ধার করে উদ্ধারকর্মীরা।
এরই মধ্যে তাইওয়ানের প্রেসিডেন্ট তা ইং-ওয়েন হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। কয়েক দশকের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ২০১৮ সালে তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় ১৮ ও ১৯৯১ সালে নিহত হয় ৩০ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.