আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৩-০৫ , ০৯:৪০ এএম
যুক্তরাষ্ট্রে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত আরো দুইজনের মৃত্যু হয়েছে। ফলে দেশটিতে মৃতের সংখ্য বেড়ে ১১তে গিয়ে দাঁড়ালো।
এদিন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৭১ বছর বয়সী এক বৃদ্ধ মারা যাওয়ার পর সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর আগে করোনার আগ্রাসন ঠেকাতে জরুরি অবস্থা জারি করা হয়েছিলো ওয়াশিংটন ও ফ্লোরিডা অঙ্গরাজ্য দুটিতে।
বুধবার ক্যালিফোর্নিয়ার রাজধানী স্ক্যারামেন্টের কাছে এক হাসপাতালে মারা যান ৭১ বছর বয়সী ওই বৃদ্ধ। সেখানকার কর্মকর্তারা জানাচ্ছেন, ওই ব্যক্তি গত মাসে প্রিন্সেস ক্রুজ শিপে করে মেক্সিকো সফর করেছিলেন। এরপর থেকেই তার শারীরিক পরিস্থিতির অবনতি হয় এবং মেডিকেল পরীক্ষায় তার দেহে করোনা সনাক্ত হয়।
যুক্তরাষ্ট্রে বুধবার পর্যন্ত করোনাভাইরাসে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের ১০ জনই ওয়াশিংটন অঙ্গরাজ্যের বাসিন্দা। যুক্তরাষ্ট্রের এই রাজ্যেই প্রথম করোনা হানা দেয়। পরে এটি ফ্লোরিযা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও নেব্রাস্কাসহ মোট ১১টি রাজ্যে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রের ওই ১১ অঙ্গরাজ্যের মোট দেড়শ’ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এদিকে বুধবার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স চিকিৎসক কোনো রোগীকে করোনার পরীক্ষা করতে বললে দ্রুততার সঙ্গে সেটি করার নির্দেশ দিয়েছেন। দেশজুড়ে করোনা ছড়িয়ে পড়ার পর এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাইসে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বলেও জানা গেছে।
তবে কোনও কোনও স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগ, ট্রাম্প প্রশাসনের গাফিলতির কারণেই যুক্তরাষ্ট্রে এভাবে ছড়িয়ে পড়েছে ভয়াবহ করোনাভাইরাস।
সূত্র: বিবিসি
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.