জান্তাবিরোধী বিক্ষোভে আরও আটজন নিহত

 আন্তজার্তিক ডেস্ক
আপডেট: ২০২১-০৩-৩১ , ০৯:৪৯ এএম

জান্তাবিরোধী বিক্ষোভে আরও আটজন নিহত ছবি: সিটিজেন নিউজ

মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভে মঙ্গলবার আরও আট বিক্ষোভকারী নিহত হয়েছে। ইয়াঙ্গুন, মান্দালয় ও বাগো শহর ছাড়াও শান প্রদেশের মুসে এবং কাচিন প্রদেশের মিতকিনা শহরে হতাহতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ইয়াঙ্গুনের সড়কে ময়লা স্তূপ করে অভিনব প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা।

এদিকে, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানকে মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে ব্যাবসায়িক সম্পর্ক ছিন্ন করার আহবান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। জরুরি কাজ ছাড়া দেশটিতে অবস্থান করা মার্কিন কুটনীতিকদের মিয়ানমার ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়।

এছাড়া জান্তা সরকারকে চাপে রাখতে মিয়ানমারের জন্য বরাদ্দ করা ত্রাণ সহায়তা আটকে দেয়ার পরিকল্পনা নিয়েছে জাপান সরকার। জান্তা সরকার বিক্ষোভকারীদের হত্যা না থামালে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলো।