আন্তজার্তিক ডেস্ক
আপডেট: ২০২১-০৩-৩০ , ০৯:৫৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
মিয়ানমারে সামরিক জান্তা বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে মোট নিহত ৫শ ১০ ছাড়িয়েছে। সোমবার আরও ১৪ বিক্ষোভকারী নিহত হয়। ইয়াঙ্গুনের দাগোন এলাকায় নিরাপত্তাবাহিনীর প্রবেশে বাধা দিতে বালুর বস্তা দিয়ে রাস্তা আটকে রাখে বিক্ষোভকারীরা। এসময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে আটজনের মৃত্যু হয়।
এদিকে, সেনা অভ্যুত্থানের পর থেকে সবচেয়ে রক্তক্ষয়ী দিন শনিবার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ১শ ৪১ এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজোনার্স। নিহতদের মধ্যে অন্তত ১২ শিশু জনই শিশু। কাল মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে যুক্তরাজ্য।
অন্যদিকে, সামরিক জান্তার হামলার পর মিয়ানমারের কাচিন প্রদেশ থেকে পালিয়ে যাওয়াদের খাবার ও আশ্রয় না দিতে স্থানীয়দের নির্দেশ দিয়েছে ভারতের মনিপুর রাজ্যের প্রশাসন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.