আন্তজার্তিক ডেস্ক
আপডেট: ২০২১-০৩-২৪ , ১০:০৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭ বছরের একটি শিশু নিহত হয়েছে। স্থানীয়দের দাবি, সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ শুরুর পর এটিই সবচেয়ে কম বয়সী শিশু মৃত্যুর ঘটনা।
পরিবারের দাবি, পুলিশের গুলিতে ঘরের ভেতরে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। স্থানীয় গনমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনারা তার বাবাকে গুলি করলে কোলে থাকা শিশুটির শরীরে গুলি লাগে। এতে খিন মায়ো চিত নামের ওই শিশুটির মৃত্যু হয়। তার ১৯ বছরের ভাইকে গ্রেফতার করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, বিক্ষোভ শুরুর পর এখন পর্যন্ত ২০টিরও বেশি শিশুর মৃত্যু হয়েছে।
এর আগে মান্দালয়ে ১৪ বছরের এক কিশোর নিহত হয়। দেশটিতে জান্তাবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৬১ জন নিহত হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.