আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৩-২০ , ১০:২২ এএম
ছবি: সিটিজেন নিউজ
তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হলেন সামিয়া সুলুহু হাসান। সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলির আকস্মিক মৃত্যুর দুদিন পর প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন সাবেক এই ভাইস প্রেসিডেন্ট।
বিবিসি জানিয়েছে, শুক্রবার তানজানিয়ার প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন সামিয়া। এরপর তিনি সেনাবাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন। শপথ অনুষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তারা সামিয়াকে হাততালি দিয়ে অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, তিনি সততার সঙ্গে তানজানিয়ার সংবিধান সমুন্নত রাখবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।
২০১৫ সাল থেকে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন ৬১ বছর বয়সি এই নারী। ২০০০ সালে তিনি প্রথম দেশটির আইনপ্রণেতা হিসেবে নির্বাচিত হন। ২০১৪ সালে সাংবিধানিক পরিষদের ভাইস-চেয়ারপারসন হিসেবে প্রথম আলোচনায় আসেন সামিয়া।
ইথিওপিয়ার প্রেসিডেন্ট সাহলি ওয়ার্ক জাওডির পরে তিনিই আফ্রিকার দ্বিতীয় নারী রাষ্ট্রপ্রধান এবং বর্তমানে দ্বায়িত্বপ্রাপ্ত একমাত্র রাষ্ট্রপ্রধান। তানজানিয়ার সংবিধান অনুসারে আগামী পাঁচ বছর তিনি এ দায়িত্ব পালন করে যাবেন। বুধবার হার্টের জটিলতায় মারা যান প্রেসিডেন্ট জন মাগুফুলি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.