আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৩-১১ , ০৩:২০ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি খাড়া গিরিখাতে বাস পড়ে গেলে কমপক্ষে ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থী রয়েছে। তারা বাসটিতে করে ভ্রমণ করছিল। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, পশ্চিম জাভার সামদাং জেলায় বুধবার রাতে এ মর্মান্তিক বাস দুর্ঘটনার পর উদ্ধার কর্মীরা প্রাণে বেঁচে যাওয়া আহতদের টেনে তুলতে ক্রেন ব্যবহার করে রাতভর কাজ করতে দেখা যায়।
কর্তৃপক্ষ জানায়, এ বাসে করে ভ্রমণ করার সময় বাসটি ২০ মিটার গভীর একটি গিরিখাতে পড়ে যায়। এসময় রাস্তায় আলোর স্বল্পতা এবং বাসটিতে ৬৬ জন যাত্রী ছিল।
নিহতদের মধ্যে চালক ও কিশোর যাত্রী রয়েছে। এ দুর্ঘটনায় ৩৯ জন প্রাণে বেঁচে গেছে।
বন্দাং উদ্ধার সংস্থার কর্মকর্তা মমাং ফাতমোনো এএফপি’কে বলেন, ‘নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক লোকজন রয়েছে।’
কর্তৃপক্ষ জানায়, তারা দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে।
বাসটি পশ্চিম জাভার ধর্মীয় একটি পবিত্র স্থান থেকে সাবাং শহরে ফিরছিল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.