আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০৩-০৬ , ০৩:৫৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আবারও প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। সবমিলিয়ে মোট প্রাণহানি ২৫ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে।
দিনের সর্বোচ্চ ১৮শ’র মতো মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র, দেশটিতে মোট প্রাণহানি ৫ লাখ ৩৫ হাজারের ওপর। শুক্রবার, ব্রাজিলেও প্রায় ১৭শ’ মানুষ মারা গেছেন কোভিড নাইনটিনে। লাতিন দেশটির প্রাণহানি ছাড়ালো দু’লাখ ৬২ হাজার।
মেক্সিকোতেও ৮২২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। স্পেনে প্রাণ গেছে ৬ শতাধিক মানুষের। এদিন, রাশিয়াতে ৪৬২ জন মারা গেছেন করোনাভাইরাসে।
শুক্রবারও ৪ লাখ ৪৭ হাজারের বেশি মানুষে শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বিশ্বে মোট সংক্রমিত ১১ কোটি ৬৬ লাখের ওপর মানুষ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.