আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০২-২২ , ১০:৪৫ এএম
ছবি । সিটিজেন নিউজ
নাইজেরিয়ার আবুজা বিমানবন্দরের কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটিতে থাকা সাতজনই মারা গেছেন। রবিবার (২১ ফেব্রুয়ারি) দেশটির বিমান বাহিনীর মুখপাত্র ইবিকুনলে ডারামোলে প্লেনটিতে থাকা সাতজনের মৃত্যুর বিষয়টি এক বিবৃতে নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বিমানটি নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে ১১০ কিলোমিটার দূরের মিননা শহরে যাচ্ছিল। বিধ্বস্ত হওয়ার আগে ইঞ্জিনে ত্রুটি দেখা দিয়েছে জানিয়ে আবুজা বিমানবন্দরে ফিরছিল। বিমানবন্দরের কাছাকাছি এসেই এটি দুর্ঘটনায় পড়ে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, দমকল ও অ্যাম্বুলেন্স দাঁড়ানোই ছিল। পোড়া কেমিক্যালের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়েছিল কিন্তু কোনো আগুন বা ধোঁয়া দেখা যায়নি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.