আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০২-২১ , ১১:৪৭ এএম
ছবি । সিটিজেন নিউজ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের একাধিক টিকা মানুষের কাছে পৌঁছালেও এর প্রকোপ এখনো কমেনি। বিভিন্ন জনপদে নতুন রূপে হানা দিচ্ছে ভাইরাসটি। মৃত্যু এবং সংক্রমিতদের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
বিশ্বজুড়ে গত একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৩৯৬ জন এবং একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৪৬ জনের।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ রোববার এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১১ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৯৪১ জন। মৃত্যু হয়েছে ২৪ লাখ ৭২ হাজার ৩৮১ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ কোটি ৬৮ লাখ ১৯ হাজার ০০৫ জন।
করোনা মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮৭ লাখ ৬ হাজার ৪৭৩ জন। মারা গেছেন ৫ লাখ ৯ হাজার ৮৭৫ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯ লাখ ৯১ হাজার ৯১ জন। মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৩৩৯ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১ লাখ ৩৯ হাজার ১৪৮ জন। মারা গেছেন ২ লাখ ৪৬ হাজার ৬ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। পঞ্চম স্থানে ব্রিটেন। ৩৩ নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.