আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০২-১৪ , ১০:০৭ এএম
ছবি । সিটিজেন নিউজ
ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী মিনি ভ্যান-ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে কুরনুল জেলায় এ দুর্ঘটনায় আহত হন আরও চারজন।
স্থানীয় পুলিশের তথ্যমতে, বাসে থাকা তীর্থযাত্রীরা ছিত্তর জেলা থেকে রাজস্থানের আমিরে যাচ্ছিলেন। তখনই অপর প্রান্ত থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাধলে হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আটজন মহিলা ও এক শিশু রয়েছেন। নিহত ও আহতরা ছিত্তর জেলার ম্যাদনেপল্লির বাসিন্দা। তারা আজমির দরগা যাচ্ছিলেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তে নেমেছে প্রশাসন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.