আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০২-১০ , ১১:৩১ এএম
ছবি । সিটিজেন নিউজ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের একাধিক টিকা মানুষের কাছে পৌঁছালেও এর প্রকোপ এখনো কমেনি। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে। গত একদিনে বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ৫ জনের। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৭৭ হাজার ৯৭৫ জন।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৭৪ লাখ ৩ হাজার ৮৭০ জন। একই সময় নাগাদ মোট মারা গেছেন ২৩ লাখ ৫০ হাজার ৯৮৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৪১২ জন।
প্রাণঘাতী ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ৯৯ হাজার ৯৪৬ জন। মারা গেছেন ৪ লাখ ৭৯ হাজার ৭৭২ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮ লাখ ৫৮ হাজার ৩০০ জন। মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ২৮০ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৬ লাখ ২ হাজার ৩৪ জন। মারা গেছেন ২ লাখ ৩৩ হাজার ৫৮৮ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।
২০২০ সালের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে অদৃশ্য ভাইরাসটি। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ করোনার টিকা প্রদান শুরু করেছে। বাংলাদেশেও করোনার টিকাদান শুরু হয়েছে। ৪০ বছর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তিরা করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.