আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০২-০৩ , ১১:০৫ এএম
ছবি । সিটিজেন নিউজ
বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৫৪২ জন। সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ১৮৭ জন। মোট মারা গেছেন ২২ লাখ ৬২ হাজার ৭৩৩ জন। বুধবার (৩ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ তথ্য জানিয়েছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।
ভাইরাসটির থাবায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। তালিকার এক নম্বরে থাকা এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৭০ লাখ ২৭ হাজার ৩৪৭ জন। মারা গেছেন ৪ লাখ ৫৭ হাজার ৮৫৬ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭ লাখ ৭৮ হাজার ২০৬ জন। মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৬৩৫ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯২ লাখ ৮৬ হাজার ২৫৬ জন। মারা গেছেন ২ লাখ ২৬ হাজার ৩৮৩ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.