ভারতে বাস ও ট্রাক সংঘর্ষে ১০ জন নিহত

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০১-৩০ , ০২:১৬ পিএম

ভারতে বাস ও ট্রাক সংঘর্ষে ১০ জন নিহত ছবি । সিটিজেন নিউজ

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। শনিবার সকালে ঘন কুয়াশায় মোরাদাবাদ শহর থেকে ১৮ কিলোমিটার দূরে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওভারটেক করতে গিয়ে তিনটি যানবাহনের মধ্যে এই সংঘর্ষ হয়।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।