আন্তর্জাতিক ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২১ , ০৭:৫৯ পিএম
ভারতে করোনা ভ্যাকসিন কোভিশিল্ড উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দেশটির পুনেতে অবস্থিত এই প্রতিষ্ঠানের নির্মাণাধীন একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দমকলকর্মীদের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
অক্সফোর্ড ও এস্ট্রাজেনকার উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিন উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট। অগ্নিকাণ্ডের ঘটনায় ভ্যাকসিন উৎপাদনে কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অগ্নিকাণ্ডের ঘটনার পর সেরামের সিইও আদার পুনাওয়ালা বলেন, আমাদের কাছে খবুই দুঃখজনক একটি খবর এসেছে। আগুনের কারণে এখন পর্যন্ত পাঁচ জনের প্রাণ হারিয়েছে। এই ঘটনায় আমরা ব্যথিত। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আমাদের ভ্যাকসিন উৎপাদন কার্যক্রমের কোনও ক্ষতি হয়নি।
দমকলবাহিনীর এক কর্মকর্তা বলেন, ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত চলছে।
এনডিটিভি বলছে, বৃহৎ এই প্রতিষ্ঠানটি ১০০ একর জায়গার ওপর তৈরি। নির্মাণাধীন একটি ভবনে এই আগুনের ঘটনাটি ঘটেছে। ওই ভবনের কাছেই চলছে করোনা ভ্যাকসিন উৎপাদনের কাজ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.