দেশে আসলো ২০লাখ ডোজ টিকা

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২১-০১-২১ , ১১:২৮ এএম

দেশে আসলো ২০লাখ ডোজ টিকা ছবি । সিটিজেন নিউজ

ভারতের উপহার ২০ লাখ ডোজ করোনার টিকা বিশেষ বিমানে করে দেশে এছে পৌঁছাছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে করোনার ভ্যাকসিনের প্রথম চালান। নয়াদিল্লির উপহার সেরামের তৈরি অক্সফোর্ডের ২০ লাখ ডোজে এতে রয়েছে।

ফলে চলতি মাসেই শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। প্রয়োগের প্রথম দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ২৫ জনকে দেওয়া হবে এ ভ্যাকসিন। পরদিন দেওয়া হবে আরও ৫০০ জনকে। তাদের কিছুদিন নজরদারিতে রাখার পর ফেব্রুয়ারির প্রথম দিকে পুরোদমে শুরু হবে টিকাদান কর্মসূচি। তবে সুরক্ষা অ্যাপে নিবন্ধন ছাড়া কোনোভাবেই ভ্যাকসিনেশনের আওতায় আসা যাবে না।