আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০১-২০ , ০৯:৪১ এএম
ছবি । সিটিজেন নিউজ
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে আব্দুল হক (৩০) নামে এক বাংলাদেশীকে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৯ জানুয়ারি) জোহানেসবার্গ শহরের ব্রিক্সটন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাংলাদেশীরা জানায়, আব্দুল হক কয়েক বছর ধরে ওই এলাকায় ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার সকালে কয়েকজন অপরিচিত যুবক তাকে দোকান থেকে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে পার্শ্ববর্তী একটি স্কুলমাঠে তাকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
আব্দুল হকের বাড়ি নোয়াখালীর বজরা এলাকায় বলে জানা গেছে।
খবর পেয় মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.