আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০১-১৭ , ১০:৪৬ এএম
ছবি । সিটিজেন নিউজ
মহামারি করোনার প্রকোপ গত গ্রীষ্মে কিছুটা কমলেও শীত আসতেই তা আবার হুহু করে বেড়েই চলেছে। একদিকে যখন করোনারে টিকা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে বিশ্ব ঠিক অন্যদিকে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে করোনা। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
গত একদিনে মৃত্যু হয়েছে ১২ হাজার ৯০২ জনের এবং সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৪০ হাজার ৮৭৫ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সাড়ে ৪ লাখ ২৯ হাজারেরও বেশি মানুষ।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ রোববার (১৭ জানুয়ারি) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৪৯ লাখ ৫১ হাজার ৯৫০ জন, মোট মারা গেছেন ২০ লাখ ৩০ হাজার ৯২৪ জন।
প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিছেন ৬ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার ৯৭৫ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৪৩ লাখ ৬ হাজার ৪৩ জন। মারা গেছেন ৪ লাখ ৫ হাজার ২৬১ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৫ লাখ ৮৭ হাজার ৭১০ জন। মারা গেছেন ১ লাখ ৫২ হাজার ৩১১ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৪ লাখ ৫৬ হাজার ৭০৫ জন। মারা গেছেন ২ লাখ ৯ হাজার ৩৫০ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।
এরই মধ্যে কয়েকটি কোম্পানির টিকার অনুমোদন দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বেশ কয়েকটি দেশ টিকা প্রয়োগ শুরু করেছে। বাংলাদেশেও চলতি মাসের মধ্যে টিকা আসার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.