ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৭

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০১-১৬ , ১০:৪৮ এএম

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ ছবি । সিটিজেন নিউজ

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৫ জানুয়ারি) দেশটির স্থানীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ৬৩৭ আহত হয়েছেন এবং ১৫ হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

এছাড়া মৃতের ও নিখোঁজের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরআগে সুলাওয়েসি দ্বীপের মাজেনি শহরের ছয় কিলোমিটার উত্তর-পূর্বে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা প্রাথমিকভাবে এ তথ্য দিয়েছে। এ সময় আতঙ্কিত লোকজন ভবন ছেড়ে নিরাপদ স্থানের দিকে ছোটেন।