আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০১-১০ , ০৯:২৯ এএম
ছবি । সিটিজেন নিউজ
সমুদ্রপথে ওমান থেকে সৌদি আরব যাওয়ার পথে আটক হওয়া ৬ বাংলাদেশি রোববার (১০ জানুয়ারি) সকালে ঢাকা পৌঁছাবেন। শনিবার (৯ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে কুয়েতের বাংলাদেশি দূতাবাস।
বিবৃতিতে বলা হয়, ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি ওমান থেকে সমুদ্রপথে সৌদি আরব যাওয়ার সময় লোহিত সাগরে প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে ইয়েমেনের কোস্ট গার্ডের হাতে আটক হোন ৫ বাংলাদেশি প্রবাসী।
এরপর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় কুয়েত, ওমান ও জর্ডানের বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় ৯ মাস পর আটক ৫ বাংলাদেশিকে মুক্ত করা সম্ভব হয়। তারা বর্তমানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হেফাজতে রয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, ৫ বাংলাদেশি শনিবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে ইয়েমেন ত্যাগ করেছেন। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের দুবাই বিমানবন্দরে পোঁছার কথা রয়েছে। রোববার (১০ জানুয়ারি) বাংলাদেশ বিমানের বিজি৪৮ ফ্লাইটে সকাল ৭টা ২০ মিনিটে তারা বাংলাদেশে পোঁছাবেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.