আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০১-০৪ , ১১:৪৩ এএম
ছবি । সিটিজেন নিউজ
ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদে মুরাদনগরে শ্মশানের ছাদ ধ্বসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) বিকালে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থল থেকে আরও অন্তত ৩৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, ভারী বৃষ্টিপাতের ফলে ওই শ্মশান ভবনে অন্তত ৪০ জন আশ্রয় নিয়েছিল। পাশেই রাম ধন নামে এক ব্যক্তির শেষকৃত্যের কাজ চলছিল। সেখানে তার আত্মীয়-স্বজনসহ আরও অর্ধশত মানুষ উপস্থিত ছিলেন। এমন সময় হঠাৎই ভবনটির ছাদ ভেঙে পড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সিনিয়র পুলিশ অফিসার ইজাজ রাজা জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে। অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ। ধসের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে কর্তৃপক্ষ দুর্ঘটনার তদন্ত করার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারকে ২ লক্ষ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
রাজ্য পুলিশ বলছে, গাজিয়াবাদ থানার মুরাদনগর এলাকার উখালারসি গ্রামে এক ব্যক্তির মৃত্যুর পরে আত্মীয়-স্বজনরা তার শেষকৃত্যের জন্য শ্মশানে নিয়ে যায়। পরিবারটি যখন মৃত ব্যক্তির শেষকৃত্যটি করছিল তখন শ্মশান ঘাটের ছাদটি ধসে পড়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.