দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২১-০১-০৩ , ০৯:৪৬ এএম

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নজরুল ইসলাম নামের এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্সড্রপ শহরসংলগ্ন এলাটন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নজরুলের বাড়ি নোয়াখালীতে। তিনি দক্ষিণ আফ্রিকার ক্লার্সড্রপ শহরে একটি দোকান পরিচালনা করতেন।

জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল ডাকাত নজরুলের দোকানে প্রবেশ করলে নজরুল তাদেরকে বাধা দেন। ডাকাতদলের সদস্যরা নজরুলের কপালে তিন রাউন্ড গুলি করলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।