আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২১-০১-০২ , ১১:৪৯ এএম
ছবি । সিটিজেন নিউজ
কঙ্গোর গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে এক হামলায় কমপক্ষে ২৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, এ হামলার জন্য এডিএফ মিলিশিয়ারা দায়ী।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, বেনির আঞ্চলিক প্রশাসক দোনাত কিবুয়ানা বলেন, সেনাবাহিনী বৃহস্পতিবার নববর্ষের প্রাক্কালে এলাকার শস্যখেতে ২৫ জন বেসামরিক নাগরিকের লাশের খোঁজ পাওয়ার পর এডিএফ যোদ্ধাদের তাড়া করে।
শতাধিক মিলিশিয়া গোষ্ঠীর অন্যতম এডিএফ জঙ্গিরা দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলিতে তৎপর রয়েছে। হামলা চালিয়ে গত এক বছরে শত শত বেসামরিক নাগরিককে হত্যা করার জন্য তাদের দায়ী করা হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.