আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১২-৩০ , ১১:৪৫ এএম
ছবি । সিটিজেন নিউজ
ক্রোয়েশিয়ার মধ্যাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্পের ৭ জন নিহত এবং ২০ জনের বেশি লোক আহত হয়েছেন। মঙ্গলবারের এ ভূমিকম্পটি প্রতিবেশী বেশ কয়েকটি দেশেও অনুভূত হয়েছে বলে কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। রয়টার্স, আলজাজিরা।
উদ্ধারকর্মীরা মধ্যাঞ্চলীয় পেত্রেইনিয়া ও অন্যান্য শহরে ভেঙে পড়া বাড়িঘরের ধ্বংসস্তুপ থেকে মানুষজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন । উদ্ধারকাজে সহায়তার জন্য সেখানে সেনাও পাঠানো হয়েছে। ভূমিকম্পটি ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবসহ প্রতিবেশী বসনিয়া, সার্বিয়া ও আরও দূরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়ও অনুভূত হয়েছে। সতর্কতা হিসেবে স্লোভেনিয়া তাদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
এই নিয়ে দুই দিনের মধ্যে ওই এলাকায় দ্বিতীয়বারের মতো ভূমিকম্প হল। দমকল কর্মীদের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা হিনার প্রতিবেদনে জাজিনা গ্রামের একটি গির্জার ধ্বংসস্তূপের মধ্যে আরেক জনের লাশ পাওয়ার কথা জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ২০ জন সামান্য আঘাত পেয়েছেন এবং আরও ছয় জন গুরুতর আহত হয়েছেন। ‘ধ্বংসস্তূপের ভিতরে অনুসন্ধান অব্যাহত আছে,’ এক বিবৃতিতে বলেছে তারা।
প্রধানমন্ত্রী বলেন, সাহায্যের জন্য সেনাবাহিনী সেখানে আছে। শহরটি অনিরাপদ হওয়ায় সেখান থেকে কিছু মানুষকে সরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন তিনি। সিসাক শহরের হাসপাতাল প্রধান আহত ২০ জনকে চিকিৎসা সেবা দেওয়ার কথা জানিয়েছেন। এর মধ্যে দুইজন গুরুতর আহত বলে জানিয়েছেন তিনি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.