আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১২-৩০ , ১০:২০ এএম
ছবি । সিটিজেন নিউজ
মহামারি করোনার তাণ্ডব বিশ্বব্যাপী অব্যাহত আছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না প্রাণঘাতী এই ভাইরাসটি। উপরন্ত বিশ্বের বিভিন্ন দেশে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে করোনা। যদিও সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বুধবার (৩০ ডিসেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ২৩ লাখ ২২ হাজার ১৭০ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ৯৬ হাজার ২৯২ জনের।
সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ৪৪৫ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৭০৪ জন। মারা গেছেন ৩ লাখ ৪৬ হাজার ৫৭৯ জন।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৪৫ হাজার ৩২৬। মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৪৭৫ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৫ লাখ ৬৪ হাজার ১১৭। মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ৭১৬ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.