আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১২-২৮ , ০৯:১৭ এএম
ছবি । সিটিজেন নিউজ
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অন্তত ৭ সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, বালুচিস্তান প্রদেশের হারনাই জেলায় রবিবার এই হামলা হয়।
সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানায়, সিনিয়র পুলিশ কর্মকর্তা শাউলি তারিন নিহতের সংখ্যা আটজন বলে জানিয়েছেন। তিনি জানান, বন্দুকধারীদের গুলিবর্ষণের পর গুলিবিনিময়ে নিহতদের মধ্যে আধাসামরিক বাহিনীর ছয় সদস্য এবং দুজন বেসরকারি দেহরক্ষী রয়েছেন।
গুলিবর্ষণে আরো ছয় সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
এ হামলার দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি। তবে দেশটিতে এমন হামলা সচরাচর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী চালিয়ে থাকে। বালুচিস্তানে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে।
ফ্রন্টিয়ার কর্পস সদস্যদের উপর এই হামলা স্থানীয় একটি ফুটবল মাঠের পাশে বোমা বিস্ফোরণের একদিন পর ঘটলো। বোমা বিস্ফোরণে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.