পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১২-২৭ , ১২:৩০ পিএম

পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত ছবি । সিটিজেন নিউজ

পাকিস্তানের গিলগিট বালটিস্তান পার্বত্য অঞ্চলের মিনিমার্গ এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে সেনাবাহিনীর এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছে বলে পাক সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে।

আনাদোলুর খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে দু’জন পাইলট মেজর হুসেইন ও তার কো-পাইলট মেজর আয়াজ হোসেন ছাড়াও নায়েক ইনজামাম এবং মোহাম্মদ ফারুক নামে দুই সেনাসদস্য আছেন।

সাকদু এলাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টারটি দিয়ে আবদুল কাদের নামে এক সিপাহির লাশ আনা হচ্ছিল।

গত এপ্রিল মাসেও পাঞ্জাবপ্রদেশে এক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হন।