নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-২৬ , ০৫:১৬ পিএম
ছবি । সিটিজেন নিউজ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দুই ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন (১৭) নামে এক হেলপার নিহত হয়েছেন। শনিবার (২৬ ডিসেম্বর) ভোরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে পূর্বধলা উপজেলার জাওয়ানী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন টাঙ্গাইল জেলা সদরের কাকুয়াচর পওলী গ্রামের হাসেম প্রামাণিকের ছেলে।
জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে জারিয়া থেকে বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৪৪২২) শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে জাওয়ানী নামক স্থানে সড়কে দাঁড়ানো অপর একটি বালুবোঝাই দাঁড়ানো ট্রাককে (ঢাকা মেট্রো-ট ২০-৪২১৪) পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সামনের ট্রাকের হেলপার বিল্লাল মারা যান।
পূর্বধলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, খবর পেয়ে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.