আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১২-২৪ , ১০:৩৪ এএম
ছবি । সিটিজেন নিউজ
মহামারি করোনার তাণ্ডব বিশ্বব্যাপী অব্যাহত আছে। তবে, গত কয়েকদিনের তুলনায় সংক্রমণ কিছুটা কমলেও রেকর্ড গড়েছে মৃত্যু। অন্যদিকে সুস্থতার সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যহারে। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি এ ভাইরাসে ১৩ হাজার ৪২৩ জন মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরো ৬ লাখ ৮৩ হাজার ১০ জন মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়াও সুস্থ হয়েছেন ৪ লাখ ৯১ হাজারেরও বেশি মানুষ।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ৭ কোটি ৯০ লাখ ৫১ হাজার ৪৩২ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ৩৭ হাজার ৫১৮ জনের। সুস্থ হয়েছেন ৫ কোটি ৫৬ লাখ ৪৫ হাজার ২৫৮ জন।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৯ লাখ ১৭ হাজার ১৫২ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৪ হাজার ২১৮ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১ লাখ ২৩ হাজার ৫৪৪ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৬ হাজার ৭৭৮ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৭৩ লাখ ৬৬ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৬৪ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৯ লাখ ৩৩ হাজার ৭৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫২ হাজার ৪৬১ জনের।
পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ লাখ ৫ হাজার ৮৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ৬১ হাজার ৯৭৮ জন।
প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৫ লাখ ৪ হাজার ৮৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৫৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৪৪ হাজার ৩৪৫ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.