আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১২-২১ , ০৯:৩১ এএম
ছবি । সিটিজেন নিউজ
মহামারি করোনার তাণ্ডব বিশ্বব্যাপী অব্যাহত আছে। দ্বিতীয়বারের ধাক্কায় বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দিনকে দিন বাড়ছেই। যার ফলে নতুন করে কিছু বিধিনিষেধ আরোপ করেছে বেশ কয়েকটি দেশ। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ৭১ লাখ ৬৯ হাজার ৩৫৯ জন। একই সময় পর্যন্ত সারা বিশ্বে করোনার ছোবলে মারা গেছেন ১৬ লাখ ৯৯ হাজার ৫৬০ জন।
প্রাণঘাতী এই ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫ কোটি ৪০ লাখ ৮৮ হাজার ৪৮৩ জন।
পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমিত হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত রোগীর সংখ্যা ১ কোটি ৮২ লাখ ৬৭ হাজার ৫৭৯ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৮৬৯ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫৬ হাজার ২৪৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ৮৪৩ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৭২ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ। মারা গেছেন ১ লাখ ৮৬ হাজার ৭৭৩ জন।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় সংক্রমণের সংখ্যা ২৮ লাখ ৪৮ হাজার ৩৭৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫০ হাজার ৮৫৮ জনের।
পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ লাখ ৭৩ হাজার ৩৫৪ জন। মারা গেছেন ৬০ হাজার ৫৪৯ জন।
সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৭১৩ জন মানুষ। মৃত্যু হয়েছে ৭ হাজার ২৮০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৩৭ হাজার ৫২৭ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.