ময়মনসিংহে ট্রাক চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

 নিজস্ব প্রতিবেদক:
আপডেট: ২০২০-১২-২১ , ০৯:১৭ এএম

ময়মনসিংহে ট্রাক চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ছবি । সিটিজেন নিউজ

ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। রোববার (২০ ‍ডিসেম্বর) রাতে গৌরীপুরের বেলতলী এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো

জানা গেছে, ময়মনসিংহ থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা নেত্রকোনার দিক যাচ্ছিল। ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের গৌরীপুরের বেলতলী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পাশ কাটিয়ে সামনের দিকে যেতে চাইলে দ্রুত গতির একটি বালু বোঝাই ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহত তিনজনই পুরুষ।

সোমবার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন সিটিজেন নিউজকে জানান,  দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। এছাড়া আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। এই ঘটনায় ট্রাকটি পালিয়ে গেছে।