বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ ৫ কোটি ২৮ লাখ

 আন্তর্জাতিক ডেস্ক:
আপডেট: ২০২০-১২-১৮ , ১২:৪৮ পিএম

বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ ৫ কোটি ২৮ লাখ সিটিজেন নিউজ

বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ কোটি ২৮ লাখ ৫২ হাজারের বেশি। সংক্রমিত হয়েছেন ৭ কোটি ৫২ লাখ ৮২ হাজার ৭৯৮ জন। মারা গেছেন ১৬ লাখ ৬৮ হাজার ৩৫৬ জন। আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ তথ্য জানিয়েছে করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার।

যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণের দ্বিতীয় ধাক্কা ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে কিছু বিধিনিষেধ আরোপ করেছে।

এখন পর্যন্ত বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৭৬ লাখ ২৬ হাজার ৭৭০ জন। মারা গেছেন ৩ লাখ ১৭ হাজার ৯২৮ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২ লাখ ৯১ হাজারের বেশি রোগী।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ লাখ ৭৯ হাজার ৪৪৭ জন। মারা গেছেন প্রায় ১ লাখ ৪৪ হাজার ৮২৯ জন। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ লাখ ২০ হাজার ৮২৭ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৭১ লাখ ১১ হাজার ৫২৭ জন। মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৮৭৬ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬১ লাখ ৭৭ হাজার ৭০২ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। ছয় নম্বরে অবস্থান যুক্তরাজ্যের। সাতে ইতালি।

তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম স্থানে। দেশে এখন পর্যন্ত শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৯৬ হাজার ৯৭৫ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৭ হাজার ১৯২ জন এবং চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৩১ হাজার ৫৯০ জন।