আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১২-১৬ , ১০:১২ এএম
ছবি । সিটিজেন নিউজ
বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৯৫৭ জন। এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৭ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৩২০ জন। মারা গেছেন ১৬ লাখ ৪১ হাজার ৪৪০ জন। আজ বুধবার (১৬ ডিসেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ তথ্য জানিয়েছে করোনা নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার।
যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণের দ্বিতীয় ধাক্কা ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে কিছু বিধিনিষেধ আরোপ করেছে।
এখন পর্যন্ত বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৭১ লাখ ৪৩ হাজার ৭৭৯ জন। মারা গেছেন প্রায় ৩ লাখ ১১ হাজার ৬৮ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৯৯ লাখ ৩২ হাজার ৯০৮ জন। মারা গেছেন প্রায় ১ লাখ ৪৪ হাজার ১৩০ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৬৯ লাখ ৭৪ হাজার ২৫৮ জন। মারা গেছেন ১ লাখ ৮২ হাজার ৮৫৪ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। ছয় নম্বরে অবস্থান যুক্তরাজ্যের। সাতে ইতালি। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম স্থানে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.