আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১২-১২ , ১০:৫১ এএম
ছবি: সিটিজেন নিউজ
মহামারি করোনা থেকে বিশ্বব্যাপী সেরে ওঠা মানুষের সংখ্যা প্রায় পাঁচ কোটির কাছাকাছি। করোনা নিয়ে নিয়মিত আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্যানুযায়ী, আজ শনিবার (১২ ডিসেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মোট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৯৬ লাখ ৩৪ হাজার ১০৬ জন।
এছাড়াও ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৭৮৫ জন। একই সময় পর্যন্ত সারা বিশ্বে করোনার ছোবলে মারা গেছেন ১৬ লাখ এক হাজার ৮৮ জন।
যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণের দ্বিতীয় ধাক্কা ঠেকাতে ইউরোপের বিভিন্ন দেশ ইতিমধ্যে কিছু বিধিনিষেধ আরোপ করেছে।
এখন পর্যন্ত বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৪৫৮ জন। মারা গেছেন প্রায় ৩ লাখ ২ হাজার ৭৫০ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৯৮ লাখ ২৮ হাজার ২৬ জন। মারা গেছেন প্রায় ১ লাখ ৪২ হাজার ৬৬২ জন।
ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ লাখ ৩৬ হাজার ৩১৩ জন। মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৪৫৩ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। ছয় নম্বরে অবস্থান যুক্তরাজ্যের। সাতে ইতালি। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম স্থানে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ভাইরাসটি। ইতোমধ্যে দুই শতাধিক দেশ ও অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে অদৃশ্য এই ভাইরাসটি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.