আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১২-১০ , ০৫:৪৯ পিএম
ছবি: সিটিজেন নিউজ
করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে আরও কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী এবং বিজ্ঞান অ্যাকাডেমি লিওপলডিনা৷ স্যাক্সনি রাজ্যে আগামী সপ্তাহ থেকেই কড়াকড়ি শুরু হতে যাচ্ছে৷
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জার্মানির বিধিনিষেধে আরও কড়াকড়ি হতে পারে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান৷ পাবলিক ব্রডকাস্টার ফোনিক্সকে দেয়া এক সাক্ষাৎকারে করোনায় সফল হওয়ার জন্য সম্ভবত স্বল্প এবং ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী৷ ২রা নভেম্বর থেকে জার্মানিতে আংশিকভাবে লকডাউন এবং সামাজিক দূরত্বও চালু রয়েছে, যা দেশব্যাপী সংক্রমণ বৃদ্ধির প্রবণতা কমালেও সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমেনি৷
আগামী দুই সপ্তাহের মধ্যে সংক্রমণের হার না কমলে এবিষয়ে নতুন করে আলোচনা করতে হবে বলে জানান স্পান৷ স্বাস্থ্যমন্ত্রী এমন সময় এ মন্তব্য করেন যখন দেশের শীর্ষ রাজনীতিকরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন করোনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য৷ এর আগে চ্যান্সেলর ম্যার্কেল রাজনীতিকদের করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের কঠোর পদক্ষেপের পক্ষে মত ব্যক্ত করেন৷ ম্যার্কেল তাঁর সহকর্মীদের প্রয়োজনে কঠোর হওয়ার কথা বলেন৷
মঙ্গলবার জার্মানির প্রভাবশালী জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমি, লিওপলডিনা করোনার বিস্তার কমাতে ২৪ ডিসেম্বর থেকে জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত কঠোর লকডাউনের দাবি জানায়৷ তাদের পরামর্শ ক্রিসমাসের অন্তত দু'সপ্তাহ পরেও পুরো জার্মানিতেই কঠোর পদক্ষেপ অব্যাহত রাখা৷
ক্রিসমাসহলিডেকে জার্মানিতে করোনা সংক্রমণের হারকে আবার নিয়ন্ত্রণে আনার এক মোক্ষম সুযোগ বলে ডয়চে ভেলেকে বলেন লিওপলডিনার বিবৃতির অন্যতম প্রণেতা এবং বার্লিনের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের মনোবিজ্ঞানী প্রফেসার রাল্ফ হ্যার্টভিগ৷
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.