কানাডাতেও অনুমোদন পেল ফাইজার

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১২-১০ , ১১:৫২ এএম

কানাডাতেও অনুমোদন পেল ফাইজার ছবি । সিটিজেন নিউজ

যুক্তরাজ্য ও বাহরাইনের পর এবার কানাডাতেও অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। কানাডার স্বাস্থ্যখাতের নিয়ন্ত্রক সংস্থা হেলথ কানাডা আজ এই অনুমোদনের কথা জানায়। আগামী সপ্তাহে ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান কানাডায় পৌছার কথা রয়েছে। গার্ডিয়ান।

এক বিবৃতিতে বলা হয়েছে, হেলথ কানাডা নিশ্চিত হয়েছে যে কানাডায় ব্যবহারের জন্য নিরাপত্তা, কার্যকারিতা ও মানদণ্ড পূরণ করতে পেরেছে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন। ফাইজার তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কানাডার বিভিন্ন প্রভিন্সে ভ্যাকসিন সংরক্ষণের জন্য নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেবে।ভ্যাকসিন বিতরনের সুবিধার্থে সরকার সারা দেশে ১৪ টি কেন্দ্র নির্দিষ্ট করেছে।

এ মাসের মধ্যেই ভ্যাকসিনের ২ লাখ ৪৯ হাজার ডোজ হাতে পাবে কানাডা। মার্চের মধ্যে মোট ৪০ লাখ ভ্যাকসিন পাবে বলে আশা করছে দেশটি। অগ্রাধিকার তালিকায় থাকা নাগরিকদের ওপর আগামী সপ্তাহেই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে। ভ্যাকসিন তালিকার শুরুতেই রয়েছেন স্বাস্থ্যসেবা কর্মীরা।