আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১২-০৬ , ১০:৫৪ এএম
ছবি । সিটিজেন নিউজ
বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হতে শুরু করছে মহামারি করোনা ভাইরাস। বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি ৬৮ লাখ। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ ৩৪ হাজার।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী রোববার (৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার ৯৬৯ জন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৩৮৩ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৫৯৮ জন।
এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে মৃত্যু হয়েছে ৬০৩ জনের এবং একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৪৮ জন।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৪২৫ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮২৫ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৬ লাখ ৪৪ হাজার ৫২৯ জন এবং মারা গেছে এক লাখ ৪০ হাজার ২১৬ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬৫ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৭৬ হাজার ৬৪১ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৪ লাখ ৩১ হাজার ৭৩১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২ হাজার ৬৮৪ জনের।
পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২২ লাখ ৮১ হাজার ৪৭৫ জন। এর মধ্যে মারা গেছেন ৫৪ হাজার ৯৮১ জন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.