জার্মানিতে পথচারীদের ওপর চলন্ত গাড়ি; নিহত ৫

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১২-০২ , ০৯:৩১ এএম

 জার্মানিতে পথচারীদের ওপর চলন্ত গাড়ি; নিহত ৫

জার্মানিতে পথচারীদের ওপর গাড়ি তুলে দেয়ার ঘটনায় এক নবজাতকসহ প্রাণ গেছে কমপক্ষে পাঁচজনের। আটক করা হয়েছে ঘাতক গাড়িচালককে। মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় শহর ট্রায়ারে এ দুর্ঘটনায় নিহত নবজাতকের বয়স মাত্র নয় সপ্তাহ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় এক কিলোমিটার পথজুড়ে একেবেঁকে চলছিল গাড়িটি। পুরো পথেই একের পর এক পথচারীর ওপর অতর্কিত গাড়ি উঠিয়ে দেন চালক। পরে পুলিশের বাধায় গাড়ি থামাতে বাধ্য হন তিনি।

পুলিশ জানিয়েছে, মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিলেন ৫১ বছর বয়সী চালক। এ ঘটনার সাথে কোনোরকম রাজনৈতিক অপতৎপরতা কিংবা ধর্মীয় উগ্রবাদীদের যোগসূত্র আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।