আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১১-৩০ , ১০:১৮ এএম
ছবি । সিটিজেন নিউজ
মহামারি করোনার দাপটে আবারও বিপর্যস্ত গোটা বিশ্ব। শীতের মৌসুম শুরু হতে না হতেই বিশ্বে আবারও করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করেছে। নতুন করে কিছু বিধিনিষেধও আরোপ করেছে বেশ কয়েকটি দেশ। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার (৩০ নভেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ৬ কোটি ৩০ লাখ ৬৬ হাজার ১৬8 জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ৬৫ হাজার ৪৮ জনের। প্রাণঘাতী এই ভাইরাসে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৩৮১ জন।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকার শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৪০৪ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭৩ হাজার ৭২ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৪ লাখ ৩২ হাজার ৭৫ জন এবং মারা গেছে ১ লাখ ৩৭ হাজার ১৭৭ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬৩ লাখ ১৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭২ হাজার ৮৪৮ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২২ লাখ ৬৯ হাজার ৩১৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ হাজার ৫২৭ জনের।
পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২২ লাখ ১৮ হাজার ৪৮৩ জন। এর মধ্যে মারা গেছেন ৫২ হাজার ৩২৫ জন।
প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৬০৯ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.