আমিরাত প্রতিনিধি
আপডেট: ২০২০-১১-৩০ , ০৯:২০ এএম
ছবি । সিটিজেন নিউজ
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মনির (৩১) ও সুমন আখন্দ (২৭) নামে দুই বাংলাদেশি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়ি চালক মোহাম্মদ মামুন।
স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় আবুধাবির তারিফ সড়কে ওই দুর্ঘটনায় তারা নিহত হন।
নিহত মনির চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পূর্ব সরফভাটার নুরুল আনোয়ারের ছেলে এবং নিহত সুমন আখন্দ বরিশালের গৌড়নদী থানার আনোয়ার হোসেন আখন্দের ছেলে।
নিহতদের স্বজনরা জানান, তারিফ সড়কের বানিয়াসের শেষ সীমান্ত এলাকায় একটি পেট্রোল ফিলিং স্টেশনে নির্মাণ কাজ তদারকি করতে যাওয়ার সময় তাদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের পাশের ব্যারিয়ারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দুর্ঘটনায় গুরুতর আহত মনির ও গাড়ি মামুনকে উদ্ধার করে আবুধাবির বিশেষায়িত মাফরাক হাসপাতালে নেয়। সেখানে স্থানীয় সময় বিকেলে মনিরের মৃত্যু হয়। তাদের লাশ বানিয়াস হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.