আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-১১-২৮ , ১০:২৬ এএম
ছবি । সিটিজেন নিউজ
প্রাণঘাতী করোনার তাণ্ডবে আবারও বিপর্যস্ত বিশ্ব। শীতের মৌসুম শুরু হতে না হতেই করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়তে শুরু করেছে। এখন পর্যন্ত অজানা এই ভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ১৪ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে। সংক্রমিত হয়েছেন ৬ কোটি ১৯ লাখেরও বেশি মানুষ। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১০ নভেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ৬ কোটি ১৯ লাখ ৮১ হাজার ২৩০ জন এবং মৃত্যু হয়েছে ১৪ লাখ ৪৮ হাজার ৯৪২ জনের। সুস্থ হয়েছেন ৪ কোটি ২৭ লাখ ৮৪ হাজার ৬৮০ জন।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ২৫৪ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৭১ হাজার ২৬ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৩ লাখ ৫১ হাজার ২২৪ জন এবং মারা গেছে ১ লাখ ৩৬ হাজার ২৩৮ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৬২ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৭১ হাজার ৯৯৮ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২২ লাখ ১৫ হাজার ৫৩৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৫৫৮ জনের।
পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৯৬ হাজার ১১৯ জন। এর মধ্যে মারা গেছেন ৫১ হাজার ৯১৪ জন।
প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ৫৮ হাজার ৭১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৫৪৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৭৩ হাজার ৬৭৬ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.